রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাশিয়ায় সাংবাদিক আটক

ডেস্ক নিউজ ‍॥ রাশিয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে আবারও একজন সাংবাদিককে আটক করা হয়েছে।

দেশটির প্রধান নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। আটক ব্যক্তি আগে ‘রেডিও ফ্রি ইউরোপ’-এর ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন। এমনটাই জানা যায় রয়টার্সের প্রতিবেদন থেকে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা সংস্থা ‘টিএএসএস’ জানায়, ওই সাংবাদিকের নাম প্রকাশ করা হয়নি।

এফএসবির অভিযোগ, তিনি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ‘এসবিইউ’-এর সঙ্গে কাজ করেছেন।

এ বিষয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এফএসবি আরো দাবি করেছে, টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে তিনি এসবিইউকে তথ্য সরবরাহ করেছেন।