হিজবুল্লাহপ্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

ডেস্ক নিউজ ‍॥ ইসরায়েলি সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার দাবি করেছে, তারা লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ভাতিজাকে হত্যা করেছে। বুধবার রাতে লেবাননের বৈরুতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৈরুত এলাকায় হামলা চালিয়ে আলি ইউসুফ হারশিকে নির্মূল করে। তিনি হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাতিজা। সূত্র : রয়টার্স