বরিশালে তেলের রেশনিং: গ্রাহকরা অসন্তুষ্ট, অকটেন তেল এখন ভাগ্যের ব্যাপার

ডেস্ক রিপোর্ট ‍॥
বরিশালে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় নগরীর ফিলিং স্টেশনগুলোতে উত্তেজনা। ডিজেল ও পেট্রোল পাওয়া গেলেও অকটেন তেল এখন খুবই সীমিত।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছেন তেলের কোনো সংকট নেই, তবে ফিলিং স্টেশনগুলোতে ডিপো থেকে চাহিদার চেয়ে কম সরবরাহ আসায় রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে।
নগরের বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, গ্রাহকরা ৩০০ টাকার তেল নিয়ে সন্তুষ্ট নন। যারা শহরের বাইরে যান, তাদের সমস্যা বেশি।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপকরা গ্রাহকদের সঙ্গে প্রায়ই তর্ক হচ্ছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে কোস্টগার্ড ও প্রশাসন সম্প্রতি অবৈধ তেল পাচার রোধে অভিযান চালিয়ে ৪,২২৮ লিটার জ্বালানি তেল জব্দ করেছে। অভিযানে মামুন মিয়াজী নামে এক ব্যক্তি আটক হয়েছেন। তিনি বরিশাল থেকে ভোলার চরচটকিমারায় তেল নিয়ে যাচ্ছিলেন।